মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রামগড়ে ইয়াবাসহ আটক ১

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার সদর বাজার এলাকা থেকে ৫৪পিস ইয়াবা ট‍্যাবলেট ও নগদ টাকাসহ মোঃ ইয়াছিন (৩২)কে আটক করেছে পুলিশ। আটককৃত ইয়াছিন ফেনির ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ সোনাপুর এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়ার ছেলে।
শনিবার (১০ ফেব্রুয়ারী) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার ওসি দেব প্রিয় দাসের তত্ত্বাবধানে, এসআই সেন্টু চন্দ্র দাসসহ সংঙ্গীয় পুলিশ ফোর্স থানা এলাকায় জরুরী দায়িত্বরত অবস্থায় বিশেষ অভিযানে ইয়াছিনকে আটক করে। রামগড় থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত ১,১৫ মিনিটে রামগড় বাজারের কাউছার ক্রোকারিজ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াছিনকে ৫৪পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১হাজার ১শ ৫০টাকাসহ আটক করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেব প্রিয় দাস জানান, আসামির বিরুদ্ধে রামগড় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com