বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শেরপুরে ভুয়া কাজী দ্বারা বাল্য বিবাহ ও তালাক সম্পাদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুর জেলার পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে অবসর ও মৃত্যুবরণকারী নিকাহ রেজিষ্ট্রারদের ছেলে ও কতিপয় ভুয়া কাজী আইন মন্ত্রণালয়ের নিকাহ রেজিষ্ট্রার পদে নিয়োগ না পেয়েই কাজী অফিসের সাইনবোর্ড টানিয়ে এবং বিজ্ঞ নোটারী পাবলিকগণ আইন অমান্য করে হলফ নামার মাধ্যমে ঘোষণা দিয়ে বাল্য বিবাহ ও তালাক সম্পাদন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ের পাশে অবস্থিত কাজী অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শেরপুর জেলা নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জুবায়ের ইবনে সালেহ। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোহেবুল্লাহ। এ সময় কাজী মো. আবুজর আল আমীন, মো. আলমগীর হোসেন, আনোয়ারুল হক, সায়েম, শহিদুল্লাহ, আব্বাস উদ্দিন, আযহারুল ইসলাম, আসাদুজ্জামান, মোতাছির বিল্লাহ, নূর ইসলামসহ জেলার বিভিন্ন ইউনিয়নের কাজীগণ উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মো. জুবায়ের ইবনে সালেহ বলেন, নিকাহ্ রেজিস্ট্রার পদে নিয়োগ না পেয়েই মো. আব্দুর রাকিব সাইনবোর্ড টানিয়ে ও ফেসবুকে আইডি খুলে মো. আব্দুল হামিদসহ কতিপয় ব্যক্তিকে সহকারী নিয়োগ দিয়ে বাল্য বিবাহ ও তালাক নিবন্ধন করে আসছে। তিনি আরও বলেন, রাজু আহম্মেদ, মো. হারুনুর রশিদ, মো. শফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. ছামিদুল হক, মো. খাবিরুল ইসলাম, কাজী মো. আব্দুল হান্নান, মো. জাকির হোসেন, মো. রাসেল, অ্যাডভোকেট জমশেদ আলীসহ কতিপয় ব্যক্তি আরও সহকারী নিয়োগ দিয়ে বাল্য বিবাহ ও তালাক নিবন্ধন কাজের সাথে জড়িত রয়েছে। তিনি বলেন, এদের অনেকেই শিক্ষকতাসহ অন্যান্য পেশার সাথে জড়িত থেকে এবং অন্যের শিক্ষা সনদ ব্যবহার করে নিজের পিতা-মাতার নাম বদলিয়ে ভুয়া কাজী সেজে অবৈধভাবে আইনের কোনরূপ তোয়াক্কা না করেই অন্যায় ও অবৈধভাবে বাল্য বিবাহ ও তালাক নিবন্ধন করে চলেছেন। তিনি ভুয়া কাজীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com