শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু

শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু

Reading Time: < 1 minute

রনজিৎ বর্মন, শ্যামনগর সাতক্ষীরা :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে শেখ জিন্নাত আলী(৬০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৯জানুয়ারী) বিকালে উপজেলার চিংড়াখালী গ্রামের সড়কে ঘটনাটি ঘটে। নিহত জিন্নাত আলী চিংড়াখালী গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে। স্থানীয় সুত্রে প্রকাশ ভ্যান চালক জিন্নাত আলী ভ্যানে যাত্রি নিয়ে যাওয়ার সময় কালমেঘা নামক স্থানে সড়কে ধান রৌদ্র দেওয়া ছিল তার উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খেজুর গাছে ধাক্কা খেয়ে পাশের গর্তে পড়ে যেয়ে মারাত্নক আহত হন। পর স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য যে গত শনিবার (৪জানুয়ারী) ভেটখালী-বংশীপুর সড়কে ভ্যানে চাদর আটকিয়ে রমজাননগর ইউপির আব্দুর রশিদ গাজী(৬৫) নামে এক ব্যক্তি মারা যান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com