শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ, নওগাঁ :
নওগাঁর মান্দায় বিলহিল্লার বিল প্রভাবশালী দখলদার কবল থেকে উন্মুক্ত রাখার দাবিতে মৎস্যজীবীরা সংবাদ সম্মেলন করেছেন।উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে জেলেপাড়ায় চৌজা গ্রামে শত শত মৎস্যজীবীরা এ সংবাদ সম্মেলন করেন। জানা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে প্রায় ৩ শত একর জমি নিয়ে বিলহিল্লার বিলটি অবস্থিত। বিলটি ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে মৎস্যজীবী মোঃ খুসবর আলী, মোঃ কাজেম আলী, মোঃ রফিকুল, সুদাচন্দ্র দাস, মোঃ ওসমান, মোঃ ছাত্তার আলীসহ অনেকে জানান, যুগ যুগ ধরে বিলে মাছ ধরে এলাকার জেলে পরিবার গুলো জীবিকা নির্বাহ করে আসছিলেন। সম্প্রতি স্থানীয় প্রভাবশালীরা লিজ নেয়ার পর থেকে বিলটিতে মাছ ধরতে দিচ্ছে না। মাছ শিকার বন্ধ হওয়ায় জেলেরা তাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছেন। অবিলম্বে বিলটি উন্মুক্ত করে জেলেদের মাছ শিকাররে সুযোগ দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। লিজ প্রথা বাতিল সহ মৎস্যজীবীদের জন্য বিলটি উম্মুক্তের দাবিতে প্রশাসনের কোন সহযোগিতা না পেয়ে হতাশা প্রকাশ করেন সাথে প্রশাসন তাদের উপর নির্যাতন এর আভিযোগ করেন। ভূমিহীন মৎস্যজীবীদের জীবন জীবিকার জন্য বিলটি লিজ বাতিল করে পুর্বের ন্যায় উম্মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com