রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, ঢাকা :
রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের একটি কক্ষের জানালা দিয়ে মরিয়মের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও মৃত্যুর কারণ অনুসন্ধানে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান রোববার সন্ধ্যা পৌনে ৮টার দিকে গণমাধ্যমকে মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পায়। ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে আসার পর কক্ষে প্রবেশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ বলছে, মরিয়মের মৃ*ত্যুর সঠিক সময় সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের পরই মৃ*ত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মরিয়ম খাতুনের মৃত্যুর খবর এমন এক দিনে সামনে এলো, যেদিন গাজী নজরুল ইসলাম পল্লবী থানার একটি হত্যা চেষ্টা মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিননামা ঢাকার বিচারিক আদালতে জমা দিয়েছেন। রোববার তিনি সশরীরে আদালতে হাজির হয়ে ওই জামিননামা দাখিল করেন। মামলাটি তার ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমানের করা।
এর আগে ব্যক্তিগত জীবনের একটি বিষয়কে কেন্দ্র করে ব্যাপক আলোচনায় আসেন গাজী নজরুল ইসলাম। তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত জুলাইয়ে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায় জামায়াতে ইসলামী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গাজী নজরুল ইসলাম ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। এর মধ্যেই রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় নতুন করে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
তবে মরিয়মের মৃত্যু আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। ঘটনাস্থলের আলামত, সুরতহাল, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com