শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সিরাজগঞ্জে অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিলেন প্রশাসন

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা মেসার্স এস অ্যান্ড বি ও মেসার্স সুপার নামের দুটি ইটভাটা অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছেন প্রশাসন। একই সঙ্গে ইটভাটার মালিকদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুরের সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৫০টি ইটভাটা চলমান রয়েছে। যার একটিরও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। শুধু মাত্র ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স দিয়েই চলছে এসব ইটভাটাগুলো। মেসার্স এস অ্যান্ড বি ইটভাটাটি উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি নামক স্থানে স্থাপন করে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন শিহাব উদ্দিন। এছাড়া ওই ইউনিয়নের মোড়দিয়া নামক স্থানে মেসার্স সুপার ইটভাটা পরিচালনা করেছিলেন ছানোয়ার তালুকদার। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর এ অভিযানের বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করে বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ওই দুটি ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় ও চুল্লী গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ বলেন, অভিযান চালিয়ে অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে জরিমানা ও ফৌজদারি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com