শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সিরাজগঞ্জে অস্ত্র রাখার দায়ে যুবকের ১৭ বছরের কারাদন্ড

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্ত্র রাখার দায়ে দুটি ধারায় শাহীন প্রামানিক (২৭) নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক জেসমিন আরা জাহান এই কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত শাহীন প্রামানিক সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার জোগনীবাড়ি পুরানপাড়া এলাকার মৃত নজির প্রামানিকের ছেলে। ওই আদালতের বেঞ্চসহকারী আব্দুল ফারহান ও এপিপি মহসীন খান রানা এতথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২০ আগষ্ট রাতে র‌্যাব-১২ এর কাছে খবর আসে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোল চত্বরের পাশে দৌলতনেছা কিন্ডার গার্ডেনের সামনে অস্ত্র কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় শাহীন প্রামানিককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় স্বাক্ষ্য প্রমাণ শেষে শাহীন প্রামানিকের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায় তাকে ১৮৭৮ সালের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৮৭৮ সালের ১৯(এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com