মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সিরাজগঞ্জে আঃলীগ নেতার বাড়িতে স্ত্রীর দাবীতে স্কুল শিক্ষিকার অনশন

Reading Time: 2 minutes

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ সদরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে অনশন করছেন স্থানীয় একটি স্কুলের খন্ডকালীন এক শিক্ষিকা (২৫)। ওই শিক্ষিকা সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের ছেলে আইয়ুবুর রহমান আকাশ (২৯) এর স্ত্রীর স্বীকৃতির দাবিতে এ অনশন করছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামে আইয়ুবুর রহমান আকাশের বাবা জামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই তরুণী শিক্ষিকা শিয়ালকোল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানাযায়, সকাল থেকে ওই তরুণী ওই বাড়িতে অনশন করছে। এদিকে ওই তরুণী শিক্ষিকা স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই বাড়িতে গেলে আকাশসহ তার পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে অন্যত্র চলে যায়। অনশনকারী তরুণী শিক্ষিকার দাবি, আমি যদি স্ত্রীর স্বীকৃতি না পাই, তা হলে এখানে জীবন দিব তাও অন্য কোথাও যাব না। ওই শিক্ষিকার দাবী আঃলীগ নেতার ছেলে আকাশের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে গত রমজান মাসে আমাদের বিয়ে হয়। তবে আমরা গরীব হওয়ায় প্রথম থেকেই আকাশের বাবা এ বিয়েতে রাজি ছিলনা। আমার মুরুব্বিদের ওর বাবা বলেছিলেন অনুষ্ঠান করে আমাকে তুলে নিবে কিন্তু প্রায় এক বছর হলেও তার বাড়িতে নেয়নি। উল্টো কদিন আগে আকাশকে দিয়ে আমাকে একটি ডিভোর্স লেটার পাঠিয়েছে৷ এ জন্য আমি কোন উপায় না পেয়ে তার বাড়িতে এসে অনশন করছি। শিক্ষিকার চাচা আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা গরীব মানুষ। আমার ভাই মারা গেছে অনেক আগেই। বাবা হারা মাস্টার্স পড়ুয়া মেয়েটার জীবন ওরা শেষ করে দিল। তবে অভিযুক্ত যুবক আইয়ুবুর রহমান আকাশের বাবা আঃলীগ নেতা জামাল উদ্দিন তালুকদার বলেন, ওই মেয়ে গত রমজান মাসে সিনক্রেট করে আমার ছেলেকে বিয়ে করেছিল। এরপর আর তাকে বাড়িতে তোলা হয়নি। তবে গত বছরের ২০ ডিসেম্বর আমার অজান্তে আকাশ মেয়েটিকে ডিভোর্স দেয়। পরে মুরুব্বিদের মাধ্যমে মেয়ের পরিবারকে তিন লাখ টাকাও দেয়া হয়েছে। তবুও মেয়েটা আবারও আজ বাড়িতে এসে সিনক্রেট করছে। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জামাল তালুকদার থানায় অভিযোগ করেছে। অনশনকারীকে ৯৯৯ নম্বরে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহন করবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com