মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সিরাজগঞ্জে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে এএসআই ক্লোজড

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশে মাদক তল্লাশির নামে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে এক আদেশে পুলিশ সুপার ওই এএসআইকে পুলিশ লাইনে ক্লোজড করেন। আর গৃহবধূর শ্লীলতাহানির বিষয়ে সহকারী পুলিশ সুপার ( এএসপি) উল্লাপাড়া সার্কেল তদন্ত করছেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। অভিযুক্ত ওই এএসআই সন্তোষ কুমার গত মঙ্গলবার রাত ৮ টার দিকে মাদক তল্লাশির নামে তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল যশাইপাড়া গ্রামের এক গৃহবধূর নিজ ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় বিচার দাবি করে ওই গৃহবধূ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমন অভিযোগ তোলেন। এরপর শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ‘মাদক তল্লাশির নামে শ্লীলতাহানির অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে’ শিরোনামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ করে। পরে এ বিষয়টি জেলা পুলিশ সুপারের (এসপি) নজরে আসে। বিষয়টি আমলে নিয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল সংশ্লিষ্ট সার্কেল এর সহকারী পুলিশ সুপারকে বিষয়টি সরেজমিন তদন্তের নির্দেশে দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com