মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার রামগাঁতী গ্রামের মো. শাহজামালের ছেলে শুভ (২০) ও একই গ্রামের মো. মুন্নাফ শেখের ছেলে স্বপন (২০)। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে দুই জন সয়দাবাদের দিকে যাচ্ছিল, এমন সময় তারা পাইকপাড়া এলাকায় পৌছলে মুলিবাড়ি থেকে শহরগামী একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে চাপা দেয়। তখন স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন দাস এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহর থেকে মোটরসাইকেল চালিয়ে সয়দাবাদের দিকে যাচ্ছিলেন শুভ ও স্বপন। তারা পাইকপাড়া এলাকায় পৌছালে মুলিবাড়ী থেকে সিরাজগঞ্জ শহরগামী একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা শুভ ও স্বপণ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে সদর থানায় এনেছে । তবে ট্রাকটির চালক পালিয়ে যাওয়ার কারণে তাকে আটক করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com