মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সিরাজগঞ্জে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন ও ফুলের চারা রোপন

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের পৌরসভার প্রাচীনতম মালশাপাড়া পৌরকবরস্থান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয় ও কবরস্থানের পাশে ফুলের চারা রোপন করা হয়েছে। ড.ফজলুর রহমান ফাউন্ডেশন এর আয়োজনে এবং এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ইডিপি সিরাজগঞ্জ পৌরসভার বাস্তবায়নে শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ৭টা হতে বিকেল ৫টা পর্যন্ত উক্ত কবরস্থানে ৪০জন স্বেচ্ছাসেবক, ২৪জন শ্রমিক এবং ১০ জন কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে এই পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। উক্ত পরিস্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। এসময় তিনি বলেন, মৃত্যুর পর প্রত্যেক মুসলমানকে কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয় আর আমাদের শেষ ঠিকানা হলো কবরস্থান তাই আমি কবরস্থানে উন্নয়নের জন্য আলোকিত ও পরিস্কার পরিচ্ছন্ন কাজ করছি। পৌরসভার চারটি কবরস্থানের উন্নয়নের কাজ করছি। এতে আমাদের মানসিক ভাবে শান্তি লাগে। এ ভালো কাজে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানান তিনি। এ পরিস্কার পরিচ্ছন্ন কাজের জন্য সার্বিকভাবে দায়িত্বে ছিলেন, ইডিপি’র চেয়ারম্যান আলিমুল আহসান, ড. ফজলুর রহমান ফাউন্ডেশনের পরিচালক, মোঃ আবু জাফর খান। এসময়ে ইডিপি’র ও ড. ফজলুর রহমান ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দরা কাজ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com