বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে পুরোদমে কলকাতার রেড রোডে

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
১২ই আগস্ট শনিবার, স্বাধীনতা দিবস উদযাপন আর মাত্র মাঝে দুটো দিন বাকী, তাই প্রস্তুতি চলছে পুরোদমে রেড রোড চত্বরে, একদিকে যেমন ডেকোরেশন এর লোকজন ব্যস্ত হয়ে পড়েছেন কিভাবে তারা বৃষ্টির মধ্যেও কাজ শেষ করবেন, অন্যদিকে প্রশাসনের লোকজন ব্যস্ত তদারকি করার জন্য এবং এলাকায় যে কাজ চলছে তার মাঝে মাঝে নাম্বারিং করার,। এবং দায়িত্বপ্রাপ্ত অফিসাররা মাঝে মাঝে গাড়ি নিয়ে আসছেন তদারকি করছেন অন্যদিকে মাইক লাগানোর কাজ ও এখনো সম্পূর্ণ হয়নি। এই দুদিনের মধ্যেই পুরো কাজ সেরে ফেলতে হবে এমনটাই জানালেন সকলে কারণ, ১৫ই আগস্ট ভোর থেকেই শুরু হয়ে যাবে প্রশাসনের কাজ ও স্বাধীনতা দিবসের কর্মব্যস্ততা।তেমনি অন্যদিকে দেখা গেল দোকানে দোকানে ১৫ ই আগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে, গেঞ্জিতে কাজ করা অশোক চক্র শুধু তাই নয় জাতীয় পতাকার রঙে গেঞ্জিটিকে সাজিয়ে তোলা হয়েছে, এবং মাঝে মাঝে কাস্টমার এসে গেঞ্জিগুলি দেখার চেষ্টা করছেন ও কেনার চেষ্টা করছেন,এবং কলকাতার বিভিন্ন মার্কেটে ১৫ই আগস্ট উপলক্ষে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে ফ্লাগ, স্টীকার থেকে শুরু করে অন্যান্য যাবতীয় জিনিস এমনকি বেশ কয়েকটি দোকানে দেখা গেল মেয়েদের ওড়নাতেও এই স্বাধীনতা দিবসের ছাপ। এমনকি জামা প্যান্টও ।
১৫ ই আগস্ট সকাল থেকেই মেতে উঠবে রেড রোড থেকে শুরু করে অন্যান্য ক্লাব ও সংস্থাগুলিতে স্বাধীনতা দিবস উদযাপন, রাস্তায় রাস্তায় বেরোবে প্রসেশান, আবার কোথাও কোথাও চলবে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধক গানের সাথে নৃত্য, তেমনি এই রেড রোডে সকাল থেকেই মানুষের ভিড় জমতে থাকে, মন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলার এবং অন্যান্য নৃত্যশিল্পীরা এসে উপস্থিত হবেন।। সাজবে বিভিন্ন দেশের জাতির মডেল, হিন্দু মুসলিম খৃষ্টান বৌদ্ধ সব ধর্মের থাকছে ট্যাবলো,
ও দূর দুরান্ত থেকে মানুষ দেখার জন্য ভিড় করবে রাস্তার দুই ধারে। তারি প্রস্তুতি শেষ করার তোড়জোড় পুরোদমে, মাঝে মাঝে বৃষ্টির ফলে কাজ করতে অনেকটাই অসুবিধা হচ্ছে ডেকোরেটারদের লোকজনের, তবুও তাদেরকে বৃষ্টির মধ্যে ভিজে শেষ করতে হবে কাজ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com