বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

৩১অক্টোবর খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ’র নির্বাচন

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
আগামী ৩১অক্টোবর’২২ (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ’র(শান্তি পরিবহন) নির্বাচন।
ব্যালেটের মাধ্যমে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৪১ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ’র নারিকেল বাগানস্থ প্রধান কার্যালয়ে নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সারাদেশে ছড়িয়ে পড়া পাহাড়ের ঐহিত্যবাহী এ পরিবহন সেক্টরের আগামীর নেতৃত্ব বাছাই হবে এ নির্বাচনে। সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম-সাধারন সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, ৩জন লাইন নিয়ন্ত্রক, দপ্তর সম্পাদক ও ৪জন কার্যকরী পরিষদ সদস্য ব্যালট যুদ্ধে অংশগ্রহন করতে যাচ্ছেন। সভাপতি পদে মো: আবুল কাশেম ভূঁইয়া, রণ বিক্রম ত্রিপুরা ও হেদায়েত আলী তালুকদার প্রার্থীতা ঘোষণা করেছেন। সাধারন সম্পাদক পদে মোহাম্মদ হোসেন, বিশ্বজিত রায় দাশ, নুরুন নবী, হাজী খলিলুর রহমান খোকন প্রমুখ প্রার্থীতা ঘোষণা করেছেন। সহ-সভাপতি পদে-হাজী আবু তৈয়ব, হাজী এএমএম জিয়া উদ্দিন ও আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক পদে আবদুল লতিফ, এস.এম ইউছুফ আলী ও মো: ওয়াইজ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক পদে-আবু তাহের, বিমল দেবনাথ, কোষাধ্যক্ষ পদে-সুভাষ দাশ ও বাবুল কান্তি দেব, সাংগঠনিক সম্পাদক পদে-মো. রোকন উদ্দিন,মো. হানিফ, সুমন চন্দ্র নাথ, লাইন নিয়ন্ত্রক পদে শেখ হারুন অর রশিদ, মো. নাছির উদ্দিন, কামাল হোসেন, সাইদুল ইসলাম, সজল দাশ, আশীষ বরন রায়, দপ্তর সম্পাদক পদে-অনন্ত বিহারী চাকমা ও সিরাজুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য পদের বিপরীতে মো. নুরুল ইসলাম, রঞ্জন বড়ুয়া, আবু বক্কর ছিদ্দিক, মো. নুর হোসেন, মো. ইউনুছ ও মো. হানিফ প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনী তফসীল ঘোষনার পর সংগঠনটির সংঘবিধি এবং ১৯৯৪সালের বাণিজ্য সংগঠন অধ্যাদেশ এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ৩১অক্টোবর’২২ কার্যকরী পরিষদের নির্বাচনে জন্য ১০আগস্ট সিদ্ধান্ত হয়। এই নির্বাচনী কার্যক্রমে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব পালন করবেন হাজী আবুল হাসেম। এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে থাকবেন আশীষ ভট্টাচার্য্য ও মৃদুল কান্তি বড়ুয়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com