মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

News Headline :
রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে নওগাঁয় নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ 

৫দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর খাগড়াছড়ির পিআইওদের স্মারকলিপি

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে টানা ৪দিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে ৯উপজেলা পিআইওসহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশাসের হাতে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫দফা দাবীতে স্মারকলিপি তুলে দেয়া হয়। এসময় খাগড়াছড়ি সদরের পিআইও নিমাই চন্দ্র রায়, মাটিরাঙ্গার পিআইও ইশতিয়াক আহম্মেদ, পানছড়ির পিআইও মো. রকিবুল ইসলাম, দিঘীনালার পিআইও মো. আব্দুস সালাম, রামগড়ের পিআইও মো. নজরুল ইসলাম, মানিকছড়ি-লক্ষ্মীছড়ির পিআইও তহিদ-উজ-জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদের ডাকে ‘বিভিন্ন ধরনের দুর্যোগ দক্ষতার সাথে ব্যবস্থাপনার কারিগরগণ নিজেরাই দুর্যোগ কবলিত উত্তোরণের দাবীতে সুশৃঙ্খল আন্দোলন’ এ স্লোগানে ৫দফা দাবীতে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করে কর্মকর্তা-কর্মচারীরা।
স্মারকলিপি প্রদান শেষে খাগড়াছড়ি সদরের পিআইও নিমাই চন্দ্র রায় বলেন, জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন করা হলে বিদ্যমান বৈষম্যের অবসান হবে। তিনি বলেন, জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫দফা আমাদের প্রাণের দাবী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com