বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

৫৮ তম বর্ষে পদার্পণ করলো ১০ এর পল্লী সাধারণ দুর্গো উৎসব সমিতি

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
উনিশে অক্টোবর বৃহস্পতিবার, মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে, সকাল থেকেই মেতে উঠেছে সারা কলকাতা শহর, মোড়ে মোড়ে প্রশাসনের লোকেরা হিমশিম খাচ্ছেন, সাধারণ মানুষকে রাস্তায় কন্ট্রোল করাতে, আর সেই মুহূর্তে আমরা পৌঁছালাম শ্যামবাজার দশের পল্লী সাধারণ দুর্গোৎসব সমিতিতে। একটি সুন্দর থিম মানুষকে উপহার দিয়েছেন ও তুলে ধরেছেন, এই পূজো মন্ডপে দেখা গেল বেশির ভাগই দর্শকেরা সেলফি তুলায় ব্যস্ত, পুজো উদ্যোক্তাদের এবারের ভাবনা উত্তরপ্রদেশের কিন্নরের মন্দির আদলে এই থিমটি তৈরি করেছেন, সত্যিই একটি সুন্দর ভাবনা ভেবেছেন তবে পূজো উদ্যোক্তারা জানালেন, আমরা কোন প্রতিযোগিতার জন্য এই থিম তৈরি করিনি, শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য কয়েকদিন, আমাদের মনের ভাবনায় যা এসেছে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি, আগেরবারের পুজোর পর থেকেই আমরা এই ধরনের একটি ভাবনা ভেবেছিলাম, যে ভাবনাটি ১৫ হাজার ফিটের উপরে সেই সকল মন্দিরের আদলে তৈরী, আমরা ভাবনা ও থিমটি মানুষের সামনে তুলে ধরেছি। এবং আমাদের প্রতিমা টিও থিমের সাথে সামঞ্জস‍্য রেখেই আনা হয়েছে। এছাড়াও জানালেন আমরা পূজোতে কোনরকম অনুষ্ঠান রাখিনি, অন্যান্য পূজো মতো আমরা তেমন বড় করে করতে পারিনা, তবে চেষ্টা করছি আগামী দিনে যদি অন্যান্যদের মতো এগিয়ে যেতে পারি,এছাড়াও আমরা পূজোতে একটি বার্তা দিচ্ছি, ডেঙ্গুর হাত থেকে নিজেদের সতর্ক রাখুন এবং সবাই প্লাস্টিক বর্জন করুন, যদি আমরা সবাই মিলে সচেতন হই তাহলে সব কিছুই বন্ধ করা সম্ভব, কোনরকম পাত্রে জল জমা রাখবেন না এবং নিজেদের এলাকা পরিষ্কার রাখুন , আর পুজো কটা দিন আনন্দে কাটান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com