বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রাজশাহী মহানগরীতে চোলাই মদসহ ২জন গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ১১৫ লিটার দেশীয় প্রক্রিয়াজাত চোলাইমদসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার (১১ আগস্ট) রাত পোনে ৩টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন সপুরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনীর মোঃ মুন্নার ছেলে মোঃ আকাশ (২৫) ও মহানগরীর বোয়ালিয়া থানাধীন টিকাপাড়ার মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ নুর আলম (২৯)। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, মহানগরীর বোয়ালিয়া থানাধীন সপুরার দিক থেকে ইজিবাইকে করে দুইজন পেশাদার মাদক কারবারী চোলাইমদ নিয়ে আসছে। এমন তথ্যেও ভিত্তিতে রাত পোনে ৩টার দিকে সপুরায় চেকপোস্ট বসিয়ে ৩৪৫ বোতল (১১৫ লিটার) দেশীয় প্রক্রিয়াজাত চোলাইমদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ১টি ইজিবাইক জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, এই মাদক কারবারীদের ইতিপূর্বে দুইটি করে মামলা আদালতে চলমান আছে।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com