সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

আবু ত্ব-হা আদনানের আসল তথ্য বেড়িয়ে এলো ডিবির জিজ্ঞাসাবাদে।

Reading Time: < 1 minute

শেখ মোঃ সাইফুল ইসলাম:

ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ব্যক্তিগত কারণে গাইবান্ধার ত্রিমোহনীর বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন।

শুক্রবার দুপুরে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে রংপুরে তার প্রথম স্ত্রীর বাসা থেকে উদ্ধার করা হয়।

এর আগে তিনি গাইবান্ধা ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার বিকেলে রংপুর ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানায় ডিবি কর্মকর্তারা।

উদ্ধারের পর তাকে রংপুর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞেসাবাদ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ত্ব-হা রংপুর নগরীরর কলেজ রোডে চারতলা মোড়ে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করছিলেন, খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

এরপর তাকে সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ত্ব-হার পারিবারিক বাড়ি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকায়।

তিনি প্রথম স্ত্রী হাবিবা নূর, দেড় বছরের ছেলে ও তিন বছরের মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রীপাড়া চেয়ারম্যান গলিতে একটি ভাড়া বাসায় থাকেন।

আজ শুক্রবার সেখান থেকেই তাকে ডিবি পুলিশ উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য নেয়।

তার ঢাকার পল্লবীর লালমাটিয়া এলাকার এক বাসায় থাকেন ত্ব-হার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার।

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ সাংবাদিকদের বলেছেন, বাড়ি ফিরে আসার পর ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, বলে তথ্য নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com