মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

আর ফেরা হলো না ক্যাম্পাসে ইডেন ছাত্রী সালমার

Reading Time: < 1 minute

মোঃ সাইমুম আনাম সাজিদ, ঢাকাঃ
ঈদুল আজহার ছুটি শেষ করে প্রাণের ক্যাম্পাসে ফিরছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আর ফেরা হলো না ক্যাম্পাসে। রিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ইডেন কলেজ শিক্ষার্থী উম্মে সালমার(২৪)। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজধানীর পুরান ঢাকায় এ ঘটনা ঘটে।নিহত সালমা ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে। তিনি ইডেন মহিলা কলেজের মাস্টার্সের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। তিনি উক্ত কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে থাকতেন।সালমার চাচাতো ভাই জানান, ঈদের ছুটি শেষে আমি ও আমার চাচাতো বোন ভোলা থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাটে এসে নামি ভোর সাড়ে ৩টায়। পরে আমরা রিকশায় করে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে যাচ্ছিলাম। পথে বংশাল এলাকার ফায়ার সার্ভিসের একটু আগে রিকশা জোরে ব্রেক করলে সালমা রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে গুরুতর আহত অবস্থায় সালমাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোরে একটি মেয়েকে ঢাকা মেডিক্যালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com