বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ইসলামপুরে শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Reading Time: < 1 minute

মোঃ শরিফ মিয়া, ইসলামপুর:
জামালপুরের ইসলামপুরে সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এস এম হারিছুল বারি (আলিফ) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে ইসলামপুর প্রেসকাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আলিফের চাচাতো ভাই লোকমান,আবু রায়হান রাজু, সাজেদুল ও তার সহপাঠি জুয়েল, বিজয়,আরিফসহ আরও অনেকেই বক্তব্য রাখেন। বক্ত্যরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবি জানান। জানা গেছে, একই গ্রামের মৃত শুটকু বেপারীর ছেলে বেলায়েত হোসেন গংদের দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল আব্দুল মোমেনদের সাথে। এরই জের ধরে গত শনিবার দুপুরে আব্দুল মোমেনের ছেলে আলিফ তার নানার বাড়ি জারুলতলা থেকে নিজ বাড়িতে আসার পথে বেলায়েত হোসেনের ভাড়াটিয়া কুখ্যাত সন্ত্রাসী মিজান বাহিনীর সদস্যরা ফিল্মী স্টাইলে এলাপাথারি ভাবে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় আলিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা খুবই আশংকাজনক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com