বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

সানন্দবাড়ীতে মাহেন্দ্রর চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সানন্দবাড়ীতে মাহেন্দ্রর চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

শরিফ মিয়া, জামালপুর :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে মাটিবাহি একটি মাহেন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে আয়েশা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ৩টার দিকে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বিকেলে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা মাটি বোঝাই একটি মাহেন্দ্র গাড়ি আয়েশার গায়ের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আয়েশা খাতুন ডাংধরা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র সন্তান। কিছুদিন আগে নানা বাড়িতে বেড়ানোর জন্য আসে। দুর্ঘটনার প্রতিক্রিয়ায় এলাকাবাসী গাড়ি আটক করে পুলিশে খবর দেয়। বিভিন্ন ভারি মালামাল বহনের কাজে স্থানীয়ভাবে ব্যবহৃত মাহেন্দ্র গাড়িগুলোর বেপরোয়া চলাচলের কারণে সন্তানদের নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকে এলাকাবাসী। এসব গাড়ির নিয়মিত চলাচলের ফলে স্থানীয় সড়কগুলোও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে সেখানে দেখা দিচ্ছে ফাটল, গর্ত ও ভাঙাচোরা। কিন্তু গাড়ির মালিকরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার কারণে এসব নিয়ন্ত্রণে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, ঘটনার খবর শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং গাড়ি জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com