শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

কিশোরগঞ্জে একশত টাকার জেরে গলায় ফাঁস কিশোরীর আত্মহত্যা

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান- কিশোরগঞ্জ প্রতিনিধি

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় শিউলি আক্তার (১১) নামে মাদ্রাসা পড়ুয়া এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটান। শুক্রবার বিকেল সারে তিনটায় উপজেলার সদর ইউপি’র মধ্য রাজিব চেংমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই গ্রামের শফিয়ার রহমানের মেয়ে ও কিশোরগঞ্জ মহিলা মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী। নিহতের স্বজনরা জানান, বিছানার বালিশের নিচে রাখা এক শত টাকা হারিয়ে গেলে নিহতের বাবা শফিয়ার রহমান সকালে স্ত্রী এবং মেয়ে শিউলিকে গালমন্দ করেন। দুপুরে বৃষ্টি এলে শিউলি তার শয়ন ঘরে ঘুমাতে যান। পরে বিকেলে তার বাবা- মা ঘরের আড়ের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরিবারের দাবি শিউলি তার বাবা- মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেন। কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com