বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় পুকুরের পাড় ধ্বসে গিয়ে পানিতে পড়ে ক্ষিতিশ চন্দ্র (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউপি’র মেলাবর গাজারিয়া গ্রামের শ্মশান ঘাট নামক স্থানে । তিনি ওই গ্রামের মৃত্যু বিপিন চন্দ্রের ছেলে।নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, নিহত ক্ষিতীশ চন্দ্র বাড়ির পার্শ্ববর্তী কৃষক কৃপা মাস্টারের জমিতে গরুর দিয়ে হালচাষ শেষে বাড়ির পার্শ্ববর্তী শ্মশান ঘাটের সদ্য খননকৃত পুকুরে গোসল করতে যান। এ সময় পুকুরের পাড় ধ্বসে গিয়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী পুকুরের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল পুকুরের পানিতে ডুবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com