শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১ আহত ১

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ (নীলফামারী:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শরিফ উদ্দিন (৭০)নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও ১জন বৃদ্ধা নারী পথচারী গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গতকাল (0৫ মে)বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার বড় ব্রিজের উপর এ দুর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার বাহাগিলী ইউপি’র উত্তর দুরাকুটি ১নং ওয়ার্ডের ময়দান পাড়া গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে। আহত পথচারী কেচুয়ানি (৭০) একই গ্রামের স্বপনের পাড়ার মৃত্যু এজার উদ্দিনের স্ত্রী। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত শরিফ উদ্দিন ইফতার কেনার জন্য কিশোরগঞ্জ বাজারে পায়ে হেটে আসার পথে বড় ব্রিজ নামক স্থানে পৌঁছলে উপজেলা থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা মোটরসাইকেল চালক ঘটনাস্থলে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে তিনি পাকা রাস্তায় পড়ে মাথা দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com