শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন

Reading Time: < 1 minute

আঃ হামিদ, টাঙ্গাইল:

টাঙ্গাইলের মধুপুরে রক্তিপাড়ার কুচিয়া খাল খননের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২৫-২০৩০ মেয়াদে ৬৪ জেলায় প্রায় ৭ হাজার কিলো খাল খনন, পুণঃখনন, সংস্কারের ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে প্রায় ১৫শ কিলো খাল খনন প্রকল্পের অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় রক্তিপাড়ার কুচিয়া খাল খননের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মধুপুরের কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের আয়োজনে, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলার রক্তিপাড়া এলাকায় ৯ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১টায় কুচিয়া খাল খননের উদ্বোধন করেন।

উদ্বোধনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বাবুল প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপলো কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ, বিএনপির সিনিয়র সহ সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লতিফ পান্না,মধুপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু, উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে খাল খননের ফলে এলাকার কৃষি জমি চাষাবাদের আওতায় আসবে, প্রচুর মাছের যোগান আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। খাল খননের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সন্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com