মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

কুষ্টিয়ায় টিকটক ভিডিও ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত ৪ জন!

Reading Time: < 1 minute

কুষ্টিয়ায় টিকটক ভিডিও ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত ৪ জন!

রাজু আহম্মেদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়া জেলার কুমারখালী নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে ( ২৩ )মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সাবেক স্ত্রী কে নিয়ে মোবাইলে টিকটক ছাড়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের ৪ জন আহত হয়।

উল্লেখ্য, ৮ মাস আগে আলাউদ্দিন নগরের হৃদয় হোসেনের মেয়ে কনা খাতুনের (১৮) সঙ্গে বিয়ে হয় পুটিয়া গ্ৰামের খালেক শেখের ছেলে হাসানের(১৮) সঙ্গে। কিছু দিন আগে তাদের মধ্যে ডিভোর্স হয়। হাসান গত ১৯ মার্চ তার মোবাইলে থাকা সাবেক স্ত্রী কনার ভিডিও দিয়ে টিকটক তৈরি করে মোবাইলে ছাড়ে। এই টিকটক কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এই বিষয়ে গ্ৰামের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বসাবসির করে সমাধান করতে চেষ্টা করা হয়। বৈঠকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে গুরুতর আহত হয় ছেলে পক্ষের সাব্বির হোসেন, হোসাইন, সর্ব সাং- পুটিয়া, মেয়ের পক্ষে মিলন, সাহেব আলী সর্ব সাং- আলাউদ্দিন।
হাসানের চাচাতো ভাই আশরাফুল ইসলাম বলেন, আমরা বিষয়টি শুনতে পেয়ে হাসানকে শাসন করি। সন্ধ্যায় কনার চাচা মিলন, হাসান কে আলাউদ্দিন নগরে মারধর করে।

কনার চাচা মিলন জানান, কনার ছবি দিয়ে ফেসবুকে ছাড়ে। এর আগেও হাসানকে নিষেধ করা হয়। হাসানের নানা সাহেব আলী বলেন, এই বিষয়ে হাসানের সঙ্গে কথা কাটাকাটি হয় এই সময় হাসানের বাবা খালেক উপস্থিত হয়। এই সময় তারা আমাদের মারধর করে।

সংঘর্ষের ঘটনায় কুমারখালী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের কুমারখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমারখালী থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, আলাউদ্দিন নগরে সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষই মামলার প্রস্তুতি চলছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com