বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রাজশাহীতে ক্ষুদে বিজ্ঞানীদের দুইদিন ব্যাপী মেলা শুরু

Reading Time: < 1 minute

আবুল হাশেম,রাজশাহী:
রাজশাহী, ২৪ সেপ্টেম্বর ২০২৩ রাজশাহীতে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে শুরু হয়েছে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা।রোববার (২৪ সেপ্টেম্বর) মহানগরীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে দুইদিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়।মেলার উদ্বোধন করেন বিসিএসআইআর পরিচালক ও প্রধান অতিথি মোঃ সেলিম খান।তিনি বলেন, আমরা আপনাদের মত আয়োজন করা বিজ্ঞান মেলা থেকে আইডিয়া গ্রহণ করে পরবর্তীতে সেটা প্রজেক্ট হিসেবে জাতীয়ভাবে উপস্থাপন করি। মানসম্মত শিক্ষা প্রদান করেই শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ আজ বর্তমান অবস্থানে এসেছে। এছাড়াও ভবিষ্যতে প্রতিষ্ঠানটি তাদের দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করে ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান। এসময় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান রোটারিয়ান এম এ মান্নান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক জিয়াউল হক, মতিহার থানা শিক্ষা অফিসার মিজানুর রহমান, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের কারিগর ও ইঞ্জিনিয়ার রোটারিয়ান নাজমা রহমান, অধ্যক্ষ রিয়াজ আহমেদসহ প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শাখা প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।এছাড়াও বিজ্ঞান মেলার বিচারকার্য সম্পন্ন করার জন্য বিসিএসআইআর, রুয়েট ও নিউ গভঃ ডিগ্রি কলেজ এর অভিজ্ঞ ও বিজ্ঞানমনস্ক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার আয়োজনটিকে দুটো পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথমদিন উদ্বোধন ও স্টল পরিদর্শন করে বিচারকার্য সম্পন্ন করা হয় । আগামীকাল মেলা সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com