সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

কুড়িগ্রামে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কর্মহীন শত শত দিনমজুর ও খেটে খাওয়া মানুষ

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এতে কর্মহীন হয়ে পড়েছে শত শত দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

তবে কুড়িগ্রামের চরাঞ্চলের চিত্র একেবারেই আলাদা জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও ফুলকুমারসহ ১৬ টি নদী। এসব এলাকার চরাঞ্চলের বেশিরভাগ মানুষ জানেন না করোনা ভাইরাস কী। এসব চরে সচেতনতা মূলক কার্যক্রম না থাকায় স্বাস্থ্যবিধি মানছে না তারা। চরবাসীর মাস্ক ব্যবহার তো দূরের কথা হাট বাজারে ঘুরছেন গাদাগাদি করে। তারা বলেন, মাস্ক পরলে দম বন্ধ হয়ে আসে।

চর নারায়ণপুর ইউনিয়নের আবুল হোসেন বলেন, মাস্ক পরলে যন্ত্রণা ঠেকে তাই আমরা মাস্ক পরি না। আমার করোনার ভয় নাই, চরে করোনা ভাইরাস নাই। মাস্ক পরলে দম বন্ধ হয়ে যায়, তাই মাস্ক পরি না।’

চর জাহাজের আলগা গ্রামের আনিসুল বলেন, চরে করোনা ভাইরাস নাই। যেদিন কুড়িগ্রাম যাই সেইদিন মাস্ক পরি, না পরলে পুলিশ ধরে। প্রথমবার যখন করোনা আসলো তখন মাস্ক পরছিলাম। এখানকার মানুষ ভাইরাস বিশ্বাস করে না।

সদরের যাত্রাপুর ইউনিয়নের( ইউপি) চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার জানান, আমার ইউনিয়নের বেশিরভাগ মানুষের বসবাস চরে। চরের মানুষজন বলে, আমাদের এখানে ভাইরাস নাই, ভাইরাস আছে ঢাকায়। তাই তারা মাস্ক পরছে না। তবে সচেতনতা মূলক প্রচারণা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম দৈনিক ইনফো বাংলার সংবাদকর্মীকে জানান, আমাদের এখন মূল কাজ হচ্ছে মানুষকে ঘরে রাখা। মানুষকে ঘরে রাখতে সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com