বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

নীলফামারীতে পড়ালেখার পাশাপাশি চালাত বাবার ভ্যান, কিশোরকে হত্যা করে সেই অটোভ্যান ছিনতাই

নীলফামারীতে পড়ালেখার পাশাপাশি চালাত বাবার ভ্যান, কিশোরকে হত্যা করে সেই অটোভ্যান ছিনতাই নীলফামারীতে পড়ালেখার পাশাপাশি চালাত বাবার ভ্যান, কিশোরকে হত্যা করে সেই অটোভ্যান ছিনতাই

Reading Time: < 1 minute

নিজেস্ব সংবাদদাতা:

নীলফামারীর জলঢাকায় যাত্রীবেশে অটোভ্যানে উঠে মমিনুর ইসলাম (১৭) নামে এক ভ্যানচালককে হত্যা করে বাহনটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকার একটি সেচ ক্যানেল সংলগ্ন ধানক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় মমিনুর। রাত গভীর হলেও সে বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয়রা ক্যানেলের পাশে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মমিনুরের মরদেহ উদ্ধার করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোর চালককে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে দুর্বৃত্তরা অটোভ্যানটি নিয়ে পালিয়েছে।

তিনি আরও বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com