সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ডুমুরিয়া থানা এলাকা মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার ১।

Reading Time: < 1 minute

খুলনা থেকে মোঃ শহিদুল ইসলাম।

খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, এসআই (নিঃ) লিপন সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক মাদকদ্রব্য বিক্রয়ের জন্য একজন অবস্থান করছে মর্মে জানতে পেরে সোমবার (২১জুন) বিকাল ০৩.৫০ টার সময় মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন শোলগাতিয়া গ্রামস্থ রুদাঘরা কাউন্সিল টু বরুনা বাজারগামী পাঁকা রাস্তায় জনৈক বিবেক মন্ডল এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে বিবেক মন্ডল (৩১), পিতা- সন্তোষ মন্ডল, মাতা- নিদ্রা মন্ডল, সাং- শোলগাতিয়া, থানা-ডুমুরিয়া, জেলা- খুলনা গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামী বিবেক মন্ডল (৩১) তার ডান হাতে থাকা একটি সিমেন্টের ব্যাগের তৈরী বাজার করা ব্যাগের মধ্যে কালো রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ৬৪০ (ছয়শত চল্লিশ) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা বের করে দেন। এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে সোমবার (২১ জুন) বিকাল ০৪.১০ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানার মামলা নং- ২৫, তারিখ- ২১/০৬/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com