বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

খুলনা ডুমুরিয়ার চুকনগরের মোশারফ সহ তিন হাসপাতালে করোনায় ১১ জনের মৃৃত্যু

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম, খুলনা :
খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (৩ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘন্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ডুমুরিয়ার আঠারমাইল বেতাগ্রামের মোশারফ হোসেন (৬৩), নগরীর ফুলবাড়িগেটের আনোয়ারা খাতুন (৩২), সোনাডাঙ্গার নাজমা (৪৪), রূপসার নুর ইসলাম (৬৬), সাতক্ষীরার শ্যামনগরের সূবর্ণা (৫৫) ও যশোর সদরের মো. শরিফুল (৪২)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২১৩ জন। যার মধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়ালো জোনে ৬০ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২৬ জন। গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনার মহানগরীর দারুসসালাম মসজিদ এলাকার মানসুরা বেগম (৫৩), ফুলতলার বিবেক কুন্ডু (৫৩), রূপসার রহিমনগর এলাকার আব্দুল মান্নান সরদার (৬০) ও বাগেরহাটের চিতলমারী উপজেলার আওয়াল শিকদার (৭০)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ১০৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। পিসিআর ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজেটিভ এসেছে। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় যশোরের বারান্দিপাড়ার আলেয়া বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন, তার মধ্যে ৩৩ জন পুরুষ ও ৩৭ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১২জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com