বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

গুইমারাতে গৃহবধূ জান্নাতুল ফেরদৌসকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা

Reading Time: < 1 minute

এ এম ফাহাদ, খাগড়াছড়ির:
খাগড়াছড়ির গুইমারাতে স্বামী বিদেশ চলে যাওয়ায় অভিমান করে জান্নাতুল ফেরদৌস(২৩) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। ১০ই আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, গুইমারা উপজেলার পূর্ব হাজীপাড়াযর বাসিন্দা মোঃ আলী হায়দারের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিষপান করে চটপট করছিলো দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে ফেরণ করছে।
নিহতের শশুরবাড়ির সদস্যরা জানান, আলী হায়দার গত কিছু দিন পূর্বে বিদেশ থেকে ছুটিতে দেশে আসেন। এরপর লগডাউনের কারনে বিমান চলাচল বন্ধ থাকায় তিনি আর কর্মস্থলে ফিরতে পারেননি। সম্প্রিতি বিমান চলাচল শুরু হওয়ার ঘোষনায় চাকুরী রক্ষার্থে গত তিনদিন আগে তিনি বিদেশ যেতে টিকেট কনফ্রার্ম করেন।
এদিকে স্বামীকে আরো কিছুদিন দেশে থাকতে চাপ প্রয়োগ করেন স্ত্রী জান্নাতুল ফেরদৌস। কিন্তু কর্ম রক্ষার্থে ১০ই আগষ্ট বিকাল ৪টার বিমানে আলী হায়দার দেশ ত্যাগ করেন। স্বামী বিদেশ চলে যাচ্ছে শুনে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তার বাবার বাড়ি মাটিরাঙ্গা থেকে শশুর বাড়ি গুইমারাতে আসেন এবং বিকাল ৪টায় স্বামী বিমানে আরহন করেছেন নিশ্চিত হয়ে অভিমানে বিষপানে আত্মহত্যা করেন।
কিন্তু নিহতের পরিবার জানান তার শশুরবাড়ির লোকজন তার সাথে সবসময় দূর ব্যবহার করতো। তাই সে শশুরবাড়ির লোকদের মানতে পারতোনা। তাকে বিষ পান করে হত্যা করা হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com