রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

ঝড়ে রেললাইনের উপর গাছ উবড়ে পরায় ৪ ঘন্টা বিলম্বে কুড়িগ্রাম এক্সপ্রেস

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :
রেল লাইনেন উপরে একটি গাছ উপরে পরায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৪ ঘন্টা বিলম্বে কুড়িগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেরে দিছে। এতে করে দুর্ভোগে পরেছে ট্রেন যাত্রীরা।
কুড়িগ্রাম রেলওয়ে সুত্রে জানা গেছে, গত শুক্রবার ভোর রাতে প্রচন্ড ঝড়ে জয়পুরহাট এলাকায় একটি বট গাছ রেললাইনের উপর উবড়ে পরে। এতে করে ঢাকা থেকে ছেরে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসহ কয়েকটি ট্রেন আটকা পরে। পরে ২-৩ ঘন্টা চেষ্টার পরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে এসেপৌঁছায়।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রী মাসুদ রানা জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে না দেয়ায় গন্তব্যে পৌছাতে দেরি হবে। আগামীকাল অফিস করতে পারবো না। তবে এরকম অভিযোগ প্রায় ট্রেনের সব যাত্রীর।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার উত্তর কুমার জানান, ভোর রাতে ঝরের সময় জয়পুর হাট এলাকায় একটি গাছ রেললাইনের উপর উবরে পরে। এতে করে কুড়িগ্রাম এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পরলে সময়মত গত্যন্ত পৌঁছাতে বিলম্ব হয়। ট্রেনটি প্রতিদিন কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। তবে দূর্ঘটনার কারণে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম স্টেশন ত্যাগ করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com