বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজশাহীতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শাহ মখদুম বিমানবন্দরে রিজভীকে স্বাগত জানান তিনি। এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে রুহুল কবির রিজভীর। এ ছাড়া বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।