রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ডোমার এর উদ্যোগে ১হাজার তাল বীজ ফলজ-বনজ ও ঔষুধী ৫০টি চারা রোপণ করা হয়েছে। রবিবার(৪ অক্টোবর) সকাল ১১ টায় ডোমার উপজেলায় প্রায় ০১ কিলোমিটার, রেল লাইনের দুই ধারে ০১ কিলোমিটার, রাস্তার উভয় পাশে তাল বীজ ও আনসার ভিডিপি মাঠে ৫০টি চারা রোপণ করা হয়েছে। রোপিত গাছের চারার মধ্যে রয়েছে—মেহগনি, জলপাই, নিম ও হরতকী। জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান, পিভিএম এর পরামর্শে, উক্ত বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা প্রশিক্ষিকা রাবিনা এবং ইউনিয়ন ও পৌরসভা দলনেতা দলনেত্রী ও সঞ্জীবন সদস্য-সদস্যা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com