বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি 

ধুনটের সকল রাস্তা হয়ে যাবে পাকাঁ

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া :
ধুনটে (বগুড়া জেলার) একযোগে নয়টি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন কালে ধুনট শেরপুরের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেন, ধুনট উপজেলার যত কাঁচা আধাপাকা রাস্তা রয়েছে সকল রাস্তা আর কাঁচা থাকবে না। কিছু দিনের মধ্যেই সকল রাস্তা পাকাকরণ কাজ শুরু হবে এবং অতি শিগগিরই তা শেষ করা হবে। বৃহস্পতিবার(৮সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজ মঞ্চে স্থাপিত নাম ফলক উন্মোচন করে ধুনট বাসিকে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত ছয় কোটি বিশ লক্ষ তিয়াত্তর হাজার সাত শত চার টাকা প্রাক্কলিত ব্যয়ে সাড়ে সাত কিলোমিটারের নয়টি রাস্তা নির্মিত হবে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় আয়োজিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এ সময় বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, চৌকিবাড়ী ইউ পি চেয়ারম্যান হাসানুল হক পুটু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, চৌকিবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সবুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com