শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ :
নওগাঁ জেলার বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৭ অক্টোবর,বুধবার দুপুর ১টায় বদলগাছী মাতাজি সড়কের ভুতকুড়ি ব্রিজের উপর এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি বদলগাছী উপজেলার চাকরাইল যুগিপাড়া গ্রামের মৃত লছির উদ্দীনের ছেলে ভ্যান চালক ফারুক হোসেন।
ভ্যানের যাত্রী সানু মন্ডল বলেন বদলগাছী থেকে ভ্যান যোগে আসার সময় উক্ত ব্রিজের পৌঁছিলে পিছন দিক থেকে একটি যাত্রী বাহী বাস ধাক্কা দিলে ঘটনা স্থলে ভ্যান চালক ফারুক হোসেন(৫০)এর মৃত্যু হয়। এসময় বাসের ড্রাইভার পালিয়ে গেলেও চট্রগাম নং২৩১০ বাসটি আটক করে স্থানীয়রা।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ ( ওসি)মোঃ আতিকুল ইসলাম বলেন দুর্ঘটনার খবর পেয়ে বাসটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। লাশ দাফনের প্রক্রিয়া চলতেছে।
এব্যপারে যদি মৃত ব্যক্তির কোন ওয়ারিশ বাদি হয়ে মামলা করতে চায় তাহলে মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com