শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

নেত্রকোনার সীমান্তে ২৫ লাখ টাকার চোরাচালানকৃত ভারতীয় শাড়ী আটক

Reading Time: < 1 minute

কামরুল হাসান,নেত্রকোনা :
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভরতপুর ও উত্তর বারমারী এলাকায় মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে ২৫ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করেছে।নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বুধবার দুপুর দেড়টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে ভরতপুর ও বারমারী বিওপি’র সীমানায় ১৩ সদস্যের একটি টিম মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে
ভরতপুর ও বারমারী সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ভরতপুর ও বারমারী এলাকার মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করা হয়। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দৌঁড়ে সীমান্ত এলাকায় পালিয়ে যায়। আটককৃত শাড়ীর সিজার মূল্য ২৫ লক্ষ ১১ হাজার টাকা। আটককৃত এ সকল মালামাল বুধবার দুপুরে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com