বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

নোয়াখালীতে আসামী বহনকারী গাড়ী বিস্ফোরণে ৪ পুলিশ সদস্য অগ্নিদগ্ধ

Reading Time: < 1 minute

আহসান হাবীব নোয়াখালী:
নোয়াখালীতে হায়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে ৪ পুলিশ সদস্য আগুনে দগ্ধ হয়েছে। আগুনে পুড়ে যাওয়া পুলিশ সদস্যরা হলেন- রাকেশ,বেসান্ত সহ আরও দুইজন।রাকেশ আর বেসান্ত এর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর দুপুরের দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান,আজ সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ জন আসামি নিয়ে পুলিশ এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাওয়ার পথে বেগমগঞ্জ উপজেলার কেন্দুর বাগ নামক এলাকায় আসামি এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে মূহুর্তের মধ্যে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য আগুনে ঝলসে যায়। আহতদের মধ্যে পুলিশ সদস্য রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তবে আসামিরা বর্তমানে বেগমগঞ্জ মডেল থানা হেফাজতে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com