মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মা‌টিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিককে হারিয়ে ৩-২ গোলে বগুড়ার জয়

মা‌টিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিককে হারিয়ে ৩-২ গোলে বগুড়ার জয়

Reading Time: 2 minutes

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে খাগড়াছড়ি ফুটবল একাডেমীরর বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছে বগুড়ার রক্সি ফুটবল একাডেমী।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে উপ‌জেলার গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকতায় ‘সমতল থেকে পাহাড়ে, সম্প্রীতির বন্ধনে’ এ প্রতিপাদ্যে এমএস কর্পোরেশনের সৌজন্যে গোমতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে।
এসময় ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছি‌লেন, খাগড়াছ‌ড়ি জেলা বিএন‌পি সভাপ‌তি ও সা‌বেক সংসদ সদস‌্য ওয়াদুদ ভুইয়া। প্রথমার্ধের তিন মিনিটে ১-০ গোলে লিড পায় বগুড়া রক্সি ফুটবল একাডেমী। কয়েক মিনিটের ব্যাবধানে ওই গোল শোধ করে খেলায় সমতা আনে খাগড়াছড়ি ফুটবল একাডেমী। ২২ মিনিটের মাথায় দুর্দান্ত গোলে ২-১ গোলে ব্যবধান বাড়ায় খাগড়াছড়ি মেয়েরা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই খেলায় ২-২ গোলে আবারো সমতা তৈরী করে বগুড়া রক্সি ফুটবল একাডেমী। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিটেই আবারো খাগড়াছড়ি জালে বল পাঠিয়ে ৩-২ গোলে লিড নেয় বগুড়া রক্সি ফুটবল একাডেমী। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিক খাগড়াছড়ি ফুটবল একাডেমীর প্রমিলাদের ৩-২ গোলে হারকেই বরণ করে নিতে হয়। এ টুর্নামেন্ট পরিচালনা করেন, স্মৃতি রানী দাশ। সহকারী হিসেবে সহযোগিতায় ছিলেন, এলিপ্রু মারমা ও নুসরাত। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রাইজমানি তুলে দেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীর চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অন রশীদ। এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর বিএন‌পি সভাপ‌তি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহীম পা‌টোয়ারী, উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক জয়নাল আব‌দীন সরকার এবং বগুড়ার রক্সি ফুটবল একাডেমীর হেড কোচ ও সেনাবাহিনীর সাবেক খেলোয়াড় মো. আনোয়ার হোসেন ভুইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com