মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পলাশবাড়ীতে ট্রাক চাপায় সিএনজি চালকসহ ৪জন নিহত ৩ আহত

Reading Time: < 1 minute

শেখ মোঃ সাইফুল ইসলাম,গাইবান্ধা:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢাকা – রংপুর মহাসড়কের প্রশিকা নামক স্থানে কার্গো ট্রাক চাপায় সিএনজি চালকসহ ৩ জন ঘটনাস্থলেই মৃত্যু। এ ঘটনায় শিশুসহ আরো ৪ জন আহত হয়েছেন। আজ বিকাল সাড়ে ৫ টার সময় ধাপেরহাট হতে সিএনজি যোগে পলাশবাড়ী অভিমুখি যাওয়ার পথে বগুড়ার দিক থেকে আশা কার্গো ট্রাকের চাপায় সিএনজি চালকসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত শিশুসহ ৪ জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে আরো একজনের মৃত্যু হয়।

গুরুতর আহতদের ৩ জনের মধ্যে ২ জন কে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিহত বা আহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। দূর্ঘনাস্থলে উদ্ধার কাজ চালায় পলাশবাড়ী ফায়ার সার্ভিস টিম, পলাশবাড়ী থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। পরে মরদেহ গুলো উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com