শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পানছড়িতে সাজাপ্রাপ্ত আসামী আটক

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী পানছড়িতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেনক(২৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(১৭ অক্টোবর) সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে
পানছড়ি থানার ওসি আনচারুল করিমের দিক নির্দেশনায় ও এ এস আই কামরুল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ৩নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছনটিলা গ্রাম থেকে অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা মো. শহিদুল্লাহ’র ছেলেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২০১৭সালের ১৯সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩২৩/৩৪ ধারায় পেনাল কোডে সে ১বছরের সাজা প্রাপ্ত আসামী ছিলো। পানছড়ি থানায় মামলা নম্বর-৫। সে এতোদিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে আত্মগোপনে থাকা আসামী আবুল হোসেনকে গ্রেফতার করি। তাকে বিধি অনুযায়ী কোর্টে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com