শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বাঘায় ভটভটি চাপায় সিএনজি চালকসহ চারজন নিহতের মামলার পলাতক আসামি মোঃ আলমগীরকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ১টায় মহানগরীর শাহমখদুম থানার সিটিহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমগীর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার নিমতলা এলাকার বাসিন্দা। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, গত ৯ মার্চ সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলায় একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

ঘটনার পর বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আলোচিত এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার আলমগীর ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com