সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার আটঘরিয়ায় গাঁজা’সহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় র্যা বের অভিযানে ২১ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ৪ শীর্ষ মাদক ব্যাসায়ী আটক হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পাবনা আটঘরিয়া উপজেলার গোড়রী বাজার থেকে তাদেরকে আটক করা হয়। পাবনা র্যা ব ১২ ক্যাম্প সিপিসি ২ জানায়, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে তারা গোপন সংবাদের ভিত্তিতে গোড়রী বাজারের সাইফুল এর ওয়ার্কশপ দোকানের সামনে অভিযান পরিচালনা করে । সেখান থেকে গোড়রী বাজারের বিশুর ছেলে মোঃ আরিফ (৪৫), মৃত মনছুর আলীর ছেলে মোঃ শাহআলম (৪০), লালমনির হাট জেলার বনগ্রাম গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪৫) ও মোঃ শাহজামাল হোসেনের ছেলে মোঃ সবুজ মিয়া (২৯) কে আটক করে। তাদের হেফাজতে থাকা একটি মিনি ট্রাক ও ট্রাকে থাকা সাড়ে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র্যা ব আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার আটঘরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com