সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reading Time: 2 minutes

এম আর রাসেল হোসাইন ঈশ্বরদী, পাবনা।
ঈশ্বরদীত থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত আঞ্চলিক সড়ক উন্নীতকরণ কাজের অংশ হিসেবে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার (২২ জুন) দুপুর থেকে ঈশ্বরদীর আলহাজ্ব মোড় থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগের আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের কার্যালয় ও যুবলীগের কার্যালয়ের বারান্দাসহ পাচ শতাধিক দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদ করে গুড়িয়ে দেয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।

আলহাজ্ব মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি মকবুল হোসেন চুন্নু বলেন, ‘উচ্ছেদ অভিযানে কয়েকশ ক্ষুদ্র ব্যবসায়ী বেকার হয়ে পড়বে। তাদের স্বাভাবিক জীবন যাত্রা কঠিন হয়ে যাবে। এ উচ্ছেদে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা কর্মহীন হয়ে পড়বে। তারা সড়ক ও জনপথের অব্যবহৃত জায়গায় ছোট ছোট দোকান ঘর নির্মাণ করে জীবিকা নির্বাহ করছিল। ’পৌরসভার কাউন্সিলর ইউসুফ আলী প্রধান বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী প্রকৌশলীকে উচ্ছেদ অভিযান না চালিয়ে ব্যবসায়ীদের দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য আরও দু-একদিন সময় দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। উচ্ছেদ অভিযানে দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

’উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার আরমান বলেন, ‘উচ্ছেদ অভিযানে ছাত্রলীগ কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। কার্যালয়ের আসবাবপত্র আগেই সরিয়ে নেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ঈশ্বরদী থেকে রাজশাহী বানেস্বর পর্যন্ত আঞ্চলিক সড়কটি ৪ লেনের উন্নিতকরনের লক্ষ্যে বাস্তবায়িত হয়েছিলো। করোনার আগে থেকেই সড়ক ও জনপথ বিভাগ এ সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়ার জন্য বিভিন্ন নোটিশ দিয়ে আসছিলো। করোনার মধ্যে দেশের চলমান উন্নয়ন অনেকটা বাধাগ্রস্থ থাকায় মানবিক দিক বিবেচনা করে অভিযান বন্ধ রাখা হয়েছিলো। আঞ্চলিক সড়কটি উন্নিত করার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের অধীনে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সান্ত্বন দেন। এ সময় তিনি বলেন, ‘এর আগে একাধিকবার উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছিল। এবার সড়ক উন্নীতকরণ কাজ শুরু হয়ে যাওয়ায় অভিযান ঠেকানো সম্ভব হয়নি।’পাবনা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্বরত) আবুল মনসুর আহমেদ বলেন,‘ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের উন্নীতকরণ কাজের অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর আগে অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ ও মাইকিং করে সতর্ক করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com