সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

পাবনার ঈশ্বরদীতে পুর্ব শত্রুতার জের ধরে চা দোকানির ছেলেকে মারধর

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:
এলাকাবাসী প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (২১এপ্রিল) বেলা আনুমানিক ১১টায় মশুড়িয়া পাড়া আজা মেম্বারের পুকুর পাড়ে মোস্তফার চা দোকানে তার স্কুল পড়ুয়া ছেলে তুহিন চা দোকানে চা তৈরি করছিল। এসময় হঠাৎ করে ৭/৮ জন যুবক আসে । তুহিন কে দোকান থেকে ডেকে বের করে দোকানের পুর্ব পাশে এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে। তার আত্বচিৎকারে দোকানে বসে থাকা লোকজন দোকান থেকে বের হয়। তৎক্ষণাৎ দিপ নামক যুবকের হাতে ধারালো চাকু দিয়ে তুহিনের পেটে পোজ দিতে লাগলে জনৈক যুবক দিপকে ধাওয়া করে।দিপ এসময় দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এঘটনায় প্রত্যক্ষদর্শী একজন জানান যদি দোকানে অন্যন্যরা না থাকতো তাহলে তুহিন নামক যুবকটি হয়তো মারা যেত। এসময় তুহিনের আত্বচিৎকারে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে দিপের সাথে থাকা চার কিশোর কে হাতে নাতে ধরে ঈশ্বরদী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ৪ কিশোরকে ফাঁড়িতে নিয়ে যায়। এসময় চা দোকানদার মোস্তফা তার ছেলের বিচার প্রার্থী হয়ে ফাঁড়িতে যায়। ছেলেকে মারধর এবং ছেলের প্যান্টের পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়া ও মোবাইল ফোনের স্কীন টার্চ ভাঙ্গার কথা ফাঁড়িতে জানান বলে মোস্তফা জানিয়েছেন।
এ দিকে এই ঘটনার বিষয়টি সন্ধ্যায় ফাড়ীতে বসে মিমাংসা করবে বলে দারোগা সোহেল আহত তুহিনের বাবা মোস্তফাকে আস্বাস দিয়ে ফাড়ি থেকে ফিরিয়ে দেয় ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com