শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন ফার্মেসিকে জরিমানা কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী  রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২ শ্যামনগরে এইচএসসি, আলিম ও ভোকেশনালে এ+ প্রাপ্ত ২২ জন, শূণ্য পাশ প্রতিষ্ঠান-১ ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

পাবনার ঈশ্বরদীতে  বিটুমিনের ড্রামে আগুনে দগ্ধ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা :
পাবনা ঈশ্বরদী উপজেলা মুলাডুলী ইউনিয়নের আড়কান্দিতে রাস্তার কাজের সময় বিটুমিনের ড্রামে বিস্ফোরণে ৩ শ্রমিক আহত হন।
১ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রাকিব (৪০) আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজারি শ্রীপুর গ্রামের রঞ্জুর ছেলে।
উল্লেখ্য, সোমবার ১০ অক্টোবর ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা থেকে নারিচা সড়কের কাজের সময় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে সেখানে কর্মরত ৩ জন নির্মাণ শ্রমিক আহত হন।আহতদের প্রাথমিকভাবে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাকিবেরে মৃত্যু হয় এবং আহত অপরজন শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে এখনো চিকিৎসাধীন রয়েছে। নিহত রাকিবকে তার গ্রামের বাড়িতে আজ সকালে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com