মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে শিশু ধর্ষনের অভিযোগে আটক ১

Reading Time: < 1 minute

ঈশ্বরদী, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে ৪ বছর ৬ মাস বয়সের এক শিশু ধর্ষণের অভিযোগে জীবন নামের এক বখাটে কিশোরকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ জীবন হোসেন (১৬) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ন প্রকল্পের মোঃ লোকমান হোসেনের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, গত ১৪ জুলাই (বুধবার) বিকেল পাঁচটার দিকে একই আশ্রয়ন প্রকল্পের প্রতিবেশী মোঃ মজিদুল ইসলামের শিশু কন্যা মোছাঃ ফাতেমা ( ৪ বছর ৬ মাস) বাড়ীর আঙ্গিনায় খেলতে ছিল। এ সময় প্রতিবেশী বখাটে জীবন ফাতেমাকে ৫ টাকার লোভ দেখিয়ে তার শয়ন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসয় ফাতেমার চিৎকারে তার মা মোছাঃ পলি খাতুন দ্রুত মেয়ের কাছে গিয়ে জীবনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়।
এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে বখাটে জীবন পালিয়ে যায়।
এ ঘটনায় ঐদিন রাতেই ফাতেমার মা মোছাঃ পলি বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি ধর্ষণের মামলা করেন।
এ অভিযোগের ভিত্তিতেই গতকাল সন্ধ্যা ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ জাকির হোসেন সালিশ চলাকালীন অবস্থায় বখাটে জীবনকে গ্রেফতার করেন।
আজ শুক্রবার আসামীকে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com