শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

All-focus

Reading Time: < 1 minute

সাঁথিয়া, পাবনা :
পাবনার সাঁথিয়ায় নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বোয়াইলমারি গ্রামের ইছামতি নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক মো: সিদ্দিকুল ইসলাম জানান, শিশু দুটি সহ আরো কয়েকজন শিশু ইছামতি নদীতে গোসল করতে নামে। এ সময় মাইশা ও তৈয়বা পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা অন্য শিশুরা তাদের বাড়িতে গিয়ে খবর দেয় । সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনসহ স্থানীয়রা শিশু দুই জনকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে করর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
নিহতরা হলো, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আশিকুর রহমানের মেয়ে মাইশা আক্তার (৭) ও তার ফুফাতো বোন শাপলার মেয়ে তৈয়বা খানম (৪)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ির উঠানে খেলাধুলা করছিল তারা। দুপুর ১২টার দিকে মাইশা তার ফুফাতো বোনকে নিয়ে বাড়ির পাশের ইছামতি নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com