বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

পাবনায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন, পাবনা।
পাবনার চাটমোহর উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ির ছাইকোলা বিলে পাট কাটার সময়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই ইউনিয়নের কচুগাড়ি পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪২) ও মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম (৩৮)৷ এ সময় আটলংকা নতুনপাড়া গ্রামের আফতাব হোসেনের প্রায় দুই লক্ষ টাকার একটি গরু বজ্রপাতে মারা যায়।
ফৈলজানা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মিনহাজুল ইসলাম নান্নু এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার সময় দুুই কৃষক কচুগাড়ির ছাইকোলা বিলের মধ্যে পাট কাটছিলেন। দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হলে প্রচন্ডে শব্দে তাদের উপর বজ্রপাত হয়। এ সময় দুজন ঘটনাস্থলেই মারা যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com