মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পাবনা ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাই, ঈশ্বরদী পাবনা:
পাবনা ঈশ্বরদীতে নান্টু বিশ্বাস (৪২) নামে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক শ্রমিক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। বুধবার সকাল ৭টায় দাশুডিয়া- লালন শাহ সেতুর দিয়াড় বাঘইল মজিবার সরদারের রাইচ মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত নান্টু বিশ্বাস রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রোসেম কোম্পানির একজন শ্রমিক তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বিশ্বাসপাড়ার মজিদ বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্টু বিশ্বাস মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কর্মস্থল রুপপুর প্রকল্পে যাচ্ছিলেন। পথে রুপপুর মোড় থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ট্রাকের চাকায় ঘটনাস্থলেই সে মারা যায়।
পাকশী হাইওয়ে থানার  এএসআই বেলাল হোসেন জানান, রূপপুর প্রকল্পের শ্রমিক নান্টু বিশ্বাসের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com